পরিবেশ কণ্ঠ

২২ ক্যারেট সোনার ভরি কমেছে ৭,৬৪০ টাকা

সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৭৬৪০ টাকা

সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৭৬৪০ টাকা

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি (১১.৬৬৪ গ্রাম) প্রতি ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।

এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে বলে জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ৪৩ হাজার ২০ টাকায়। ১৮ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৩২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকায় বিক্রি হবে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার প্রভাবেই এ সমন্বয় করা হয়েছে।

পরি-কন্ঠ/ মুয়াজ

সোনার দাম, বাজুস, স্বর্ণের বাজার, রুপার দাম, অর্থনীতি, বাজারদর

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

সোমবার, ২৩ মার্চ ২০২৬

সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৭৬৪০ টাকা

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ