পরিবেশ কণ্ঠ

টঙ্গীবাড়ীতে কুপিয়ে হত্যা, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিলে মৃত ঘোষণা

ঈদের দিন মুন্সীগঞ্জে যুবক খুন

ঈদের দিন মুন্সীগঞ্জে যুবক খুন

ঈদের দিন মুন্সীগঞ্জে মো. মোয়াজ্জেম মোল্লা ওরফে আকাশ (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার দরজারপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলদি বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা রেনু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে ঈদে ঘুরতে সাদা পাঞ্জাবি পরে বের হয়েছিল। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। তার পুরো শরীরে কোপের চিহ্ন। সাদা পাঞ্জাবি এখন রক্তে লাল। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।”

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার সাহা জানান, রাত পৌনে ৮টার দিকে এক অটোচালক তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। মৃত ব্যক্তির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের আনন্দঘন দিনে এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।

পরি-কন্ঠ/ মুয়াজ

মুন্সীগঞ্জ, টঙ্গীবাড়ী, যুবক হত্যা, ঈদে খুন, মোয়াজ্জেম মোল্লা, অপরাধ সংবাদ, বাংলাদেশ ক্রাইম 

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

রোববার, ২২ মার্চ ২০২৬

ঈদের দিন মুন্সীগঞ্জে যুবক খুন

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ