জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ অস্বীকার করার কোনও সুযোগ নেই। সরকার দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে ঈদের পর সংসদের ভেতরে ও বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে।
শনিবার রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ হওয়ার কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। এতে রাজনৈতিক অঙ্গনে হতাশার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “এটি বাস্তবায়নে সরকারের সুস্পষ্ট রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।”
সরকারের কাজের মূল্যায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, একটি সরকারের কার্যক্রম মূল্যায়ন বা সমালোচনার জন্য একমাস যথেষ্ট সময় নয়। আরও সময় নিয়ে পর্যবেক্ষণ করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হয়েছে, যা ইতিবাচক দিক হিসেবে বিবেচিত। তবে সার্বিক অগ্রগতি মূল্যায়নে বিরোধী দল সরকারের পরবর্তী পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, জুলাই সনদ, সংবিধান সংস্কার, বিরোধীদল, জাতীয় সংসদ, বাংলাদেশের রাজনীতি
পরি-কন্ঠ/ মুয়াজ

রোববার, ২২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন