পরিবেশ কণ্ঠ

দ্বিতীয়বার সভাপতি রোকেয়া আক্তার, সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয়ে নতুন প্রত্যাশা

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো মনোনীত হয়েছেন নারী উদ্যোক্তা ও শিক্ষানুরাগী রোকেয়া আক্তার। তার পুনর্নিয়োগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক স্মারকে বিদ্যালয়টির (EIIN: 112350) এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

স্মারকে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোকেয়া আক্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলেয়ার হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন আলী হোসেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন নুরুজ্জামান স্বপন।

রোকেয়া আক্তার সোনারগাঁ থানা প্রেসক্লাবের উপদেষ্টা এবং দৈনিক কালেরকণ্ঠের নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সহধর্মিণী।

নবনির্বাচিত সভাপতি রোকেয়া আক্তার বলেন, “আমাকে দ্বিতীয়বারের মতো এ দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ। বিশেষভাবে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”

তিনি আরও বলেন, “শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টিকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”

স্থানীয়রা জানান, রোকেয়া আক্তারের নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং শিক্ষা পরিবেশ আরও উন্নত হবে।

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

দ্বিতীয়বার সভাপতি রোকেয়া আক্তার, সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয়ে নতুন প্রত্যাশা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো মনোনীত হয়েছেন নারী উদ্যোক্তা ও শিক্ষানুরাগী রোকেয়া আক্তার। তার পুনর্নিয়োগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক স্মারকে বিদ্যালয়টির (EIIN: 112350) এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

স্মারকে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোকেয়া আক্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলেয়ার হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন আলী হোসেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন নুরুজ্জামান স্বপন।

রোকেয়া আক্তার সোনারগাঁ থানা প্রেসক্লাবের উপদেষ্টা এবং দৈনিক কালেরকণ্ঠের নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সহধর্মিণী।

নবনির্বাচিত সভাপতি রোকেয়া আক্তার বলেন, “আমাকে দ্বিতীয়বারের মতো এ দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ। বিশেষভাবে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”

তিনি আরও বলেন, “শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টিকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”

স্থানীয়রা জানান, রোকেয়া আক্তারের নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং শিক্ষা পরিবেশ আরও উন্নত হবে।

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ