সোনারগাঁ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী মোফাজ্জলকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার বিকেলে সোনারগাঁ থানা পুলিশের একটি অভিযানে উপজেলার নদীবেষ্টিত এলাকা চর কিশোরগঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোফাজ্জল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।তার বিরুদ্ধে চাঁদাবাজি,জমি দখল,মাদক ব্যবসা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।
তার কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিলো।নাম গোপন রাখার শর্তে এক স্থানীয় বাসিন্দা জানান-মোফাজ্জল খুব খারাপ প্রকৃতির লোক,তার নামে দলিল জালিয়াতি ,ব্যাংক চেক জালিয়াতি,অন্যের জায়গা দখল মামলা সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।পুলিশ সূত্রে আরো জানা যায়,গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সোনারগাঁ থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন,“অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
এদিকে,মোফাজ্জলের গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।তারা দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি এলাকায় স্থায়ী শান্তি বজায় রাখার দাবি জানিয়েছেন।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন