জ্বালানি তেল ও নিত্যপণ্যের বাজারে অসাধু ব্যবসায়ীদের নজিরবিহীন কারসাজি এবং কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে বক্তারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী বাজার থেকে পণ্য উধাও করে দিচ্ছে। ভোজ্যতেল থেকে শুরু করে জ্বালানি তেল—সবক্ষেত্রেই সিন্ডিকেটের থাবা বিস্তারিত। অভিযোগ উঠেছে, সরকারি সংস্থাগুলোর নীরবতার সুযোগ নিয়ে এই চক্রটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে। বিশেষ করে দেশে উৎপাদিত অকটেন নিয়ে পেট্রোল পাম্প মালিক ও ডিপো মালিকদের কৃত্রিম সংকট তৈরির ঘটনাকে দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন নেতারা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাংবাদিক চৌধুরী ফরিদ, সিরাজুল মনির এবং ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা একটি মহল ভুল তথ্য দিয়ে অসাধু ব্যবসায়ীদের সুরক্ষা দিচ্ছে। জনগণের স্বার্থের চেয়ে ব্যবসায়ী সিন্ডিকেটের সুবিধাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে, অতি দ্রুত এই বাজার সিন্ডিকেট ভেঙে না দিলে এবং পণ্যের দাম সহনীয় পর্যায়ে না আনলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ক্যাব চট্টগ্রাম মহানগর ও যুব গ্রুপের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে জনস্বার্থ রক্ষায় রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরি-কন্ঠ/মুয়াজ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন