নারায়ণগঞ্জের সৈয়দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এখন স্কাউটদের কলকাকলিতে মুখর। আজ ৯ এপ্রিল, ২০২৬ থেকে শুরু হয়েছে ‘৯ম নারায়ণগঞ্জ জেলা স্কাউট সমাবেশ ২০২৬’। ‘স্কাউটিং করব, সুন্দর জীবন গড়ব’—এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার আয়োজনে শুরু হওয়া এই মিলনমেলা চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত।
অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের শুভ সূচনা করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার সভাপতি জনাব মোঃ রায়হান কবির। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘স্কাউটিং কেবল একটি আন্দোলন নয়, বরং এটি তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করার একটি শক্তিশালী মাধ্যম। আজকের এই তরুণ স্কাউটরাই ভবিষ্যতে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হবে।’ তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, বাস্তব জীবনের নানাবিধ দক্ষতা অর্জনের মাধ্যমে এই সমাবেশ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দেশপ্রেমকে আরও সুদৃঢ় করবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সিফাত উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিশিষ্ট স্কাউট নেতৃবৃন্দ। সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছেন, যারা আগামী পাঁচ দিনব্যাপী বিভিন্ন রোমাঞ্চকর ও শিক্ষামূলক কার্যক্রমে নিজেদের দক্ষতা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
পরিশুদ্ধ চিন্তা ও সুশৃঙ্খল জীবন গঠনে স্কাউটিংয়ের গুরুত্ব অপরিসীম। এ ধরনের সমাবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একে অপরের সাথে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির পাশাপাশি জাতীয় উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করার প্রেরণা লাভ করে।
পরি-কন্ঠ/মুয়াজ
বিষয় : শুভ উদ্বোধন স্কাউট

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন