পরিবেশ কণ্ঠ

১৩ বছরেও মেলেনি অভিযোগপত্র; সাগর-রুনি ও তনু হত্যার বিচারের পাশাপাশি নারায়ণগঞ্জে চাঁদাবাজ দমনের আহ্বান রফিউর রাব্বির

ত্বকী হত্যার ১৫৭ মাস: 'গণতান্ত্রিক সরকারের কাছে আমরা ন্যায়বিচার চাই'

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের দীর্ঘ ১৫৭ মাস পেরিয়ে গেলেও আজ অবধি বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পিতা রফিউর রাব্বি। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি বলেন, দীর্ঘ ১৩ বছরেও অভিযোগপত্র আদালতে জমা না হওয়া দেশে বিচারহীনতার সংস্কৃতির এক চরম দৃষ্টান্ত।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে রফিউর রাব্বি বর্তমান অন্তর্বর্তীকালীন ও গণতান্ত্রিক সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, 'আমরা এই সরকারের কাছে ন্যায়বিচার আশা করি। অবিলম্বে ত্বকী হত্যার অভিযোগপত্র দাখিল করে বিচার নিশ্চিত করুন। সেই সঙ্গে সাগর-রুনি, তনু হত্যাকাণ্ডসহ চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহতদেরও বিচার করতে হবে।'

সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত শাসনামলে গুম, খুন এবং 'আয়নাঘর'-এর মাধ্যমে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। জেলায় জেলায় মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করে বিচারব্যবস্থাকে ধ্বংস করার যে পরিণাম শেখ হাসিনাকে ভোগ করতে হচ্ছে, তা বর্তমান শাসকদের জন্যও একটি সতর্কবার্তা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তারা যদি ফ্যাসিবাদের পথে হাঁটেন, তবে সেটি তাদের জন্যও বুমেরাং হয়ে দাঁড়াবে।

নারায়ণগঞ্জের স্থানীয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রফিউর রাব্বি অভিযোগ করেন, শহরে নতুন করে 'গডফাদার' হয়ে ওঠার অপচেষ্টা চলছে। পরিবহন খাত, বাজার, ফুটপাত এমনকি শহীদ মিনার পর্যন্ত চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত হয়েছে। তিনি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবিলম্বে এই রাজনৈতিক চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুদিন পর শীতলক্ষ্যা নদী থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত সংস্থা র‍্যাব ২০১৪ সালে এই হত্যাকাণ্ডের সঙ্গে ওসমান পরিবারের সংশ্লিষ্টতার কথা জানালেও এক দশকের বেশি সময় ধরে মামলার অভিযোগপত্র ঝুলে আছে। বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ এই প্রতিবাদী কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ।

পরি-কন্ঠ/মুয়াজ

বিষয় : হত্যা

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ত্বকী হত্যার ১৫৭ মাস: 'গণতান্ত্রিক সরকারের কাছে আমরা ন্যায়বিচার চাই'

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ