পরিবেশ কন্ঠ

বাংলাদেশ কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশ কোস্ট গার্ড
বাংলাদেশ কোস্ট গার্ড |সংগৃহীত

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক পানিসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গভীর সমুদ্রে টহলে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাডারে একটি বোটকে ভাসমান অবস্থায় শনাক্ত করে। পরে বোটটির কাছে গিয়ে জানা যায়, ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল থেকে মাছ ধরার উদ্দেশে বোটটি গভীর সমুদ্রে যায়।

পরবর্তী সময়ে ইঞ্জিন বিকল হয়ে বোটটি গত তিন দিন ধরে কুতুবদিয়ার পশ্চিম-সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় ভাসতে থাকে। পরে কোস্ট গার্ড সদস্যরা বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দেয়।

উদ্ধারকৃত বোট ও জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও জরুরি উদ্ধার কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাসস

বিষয় : কোস্ট গার্ড

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শুক্রবার, ২২ মে ২০২৬

বাংলাদেশ কোস্ট গার্ড

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ