পরিবেশ কণ্ঠ

হকারদের দৌরাত্ম্যে জনদুর্ভোগ বাড়ছে, প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন

সোনারগাঁয়ে আবারো ফুটপাত-ফুটওভার ব্রিজ দখল, চরম ভোগান্তিতে পথচারীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আবারো ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখল করে নিয়েছে হকাররা। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ব্যস্ত সড়ক ও গুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজগুলোতে অবাধে দোকান বসিয়ে ব্যবসা করছেন হকাররা। এতে পথচারীদের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে মানুষকে ঝুঁকি নিয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছে।

এলাকাবাসীর অভিযোগ, মাঝে মাঝে প্রশাসনের অভিযান চালানো হলেও তা স্থায়ী সমাধান দিতে পারছে না। কিছুদিন পর আবারও আগের মতো দখল হয়ে যাচ্ছে ফুটপাত ও ব্রিজগুলো।

একাধিক পথচারী জানান, “ফুটপাত দিয়ে হাঁটার সুযোগ নেই। সব জায়গায় দোকান বসানো। আমরা বাধ্য হয়ে রাস্তায় হাঁটি, যা খুবই ঝুঁকিপূর্ণ।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা মনে করেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে।

পরি-কন্ঠ/মুয়াজ

বিষয় : সোনারগাঁ

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে আবারো ফুটপাত-ফুটওভার ব্রিজ দখল, চরম ভোগান্তিতে পথচারীরা

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আবারো ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখল করে নিয়েছে হকাররা। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ব্যস্ত সড়ক ও গুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজগুলোতে অবাধে দোকান বসিয়ে ব্যবসা করছেন হকাররা। এতে পথচারীদের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে মানুষকে ঝুঁকি নিয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছে।

এলাকাবাসীর অভিযোগ, মাঝে মাঝে প্রশাসনের অভিযান চালানো হলেও তা স্থায়ী সমাধান দিতে পারছে না। কিছুদিন পর আবারও আগের মতো দখল হয়ে যাচ্ছে ফুটপাত ও ব্রিজগুলো।

একাধিক পথচারী জানান, “ফুটপাত দিয়ে হাঁটার সুযোগ নেই। সব জায়গায় দোকান বসানো। আমরা বাধ্য হয়ে রাস্তায় হাঁটি, যা খুবই ঝুঁকিপূর্ণ।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা মনে করেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে।

পরি-কন্ঠ/মুয়াজ

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ