রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে তীব্র যানজট কমাতে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে সচিবালয়ে এক বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে সৃষ্ট যানজটের সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, স্কুল সময়ের যানজট নিরসনে বিভিন্ন বিকল্প পদ্ধতি বিবেচনা করতে বলা হয়েছে। এ বিষয়ে একটি বাস্তবসম্মত প্রস্তাবনা তৈরি করে দ্রুত উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে অল্পসংখ্যক শিক্ষার্থীর জন্য বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে, যা যানজটকে তীব্র করে তোলে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচলে দুর্ভোগ তৈরি হয়।
এ সমস্যার সমাধানে পরিবহন ব্যবস্থাপনা, সময়সূচির সমন্বয় এবং বিকল্প যাতায়াত পদ্ধতি নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এদিকে একই দিনে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান-ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে জানা গেছে।
পরি-কন্ঠ/মুয়াজ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন