পরিবেশ কণ্ঠ

জলবায়ু মোকাবিলা ও সবুজ কর্মসংস্থানে জোর; পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য

বর্ষা মৌসুমে দেড় কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা: পরিবেশমন্ত্রী

ফাইল ছবি

চলতি বর্ষা মৌসুমে সারাদেশে প্রায় দেড় কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রম জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবদুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরে তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় দেড় কোটি চারা সংগ্রহ করা হয়েছে এবং বর্ষা মৌসুমের শুরুতেই তা রোপণের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়েও এ কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে সরকারি বন পুনরুদ্ধার, উপকূলীয় চরাঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন, সড়ক-মহাসড়ক ও নদীতীরবর্তী এলাকায় বনায়ন, নগর ও কৃষিভিত্তিক বনায়নসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মোট ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ‘সবুজ কর্মসংস্থান’ তৈরির সুযোগ সৃষ্টি হবে।

বনায়ন কার্যক্রমের তদারকি জোরদার করতে একটি ডিজিটাল ‘ট্রি মনিটরিং অ্যাপ’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া উপকূলীয় ম্যানগ্রোভ বনায়নের একটি অংশকে কার্বন ট্রেডিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রাকৃতিক সম্পদ রক্ষায় দখলকৃত বনভূমি উদ্ধার করে সেখানে বনায়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে। ধাপে ধাপে মোট প্রায় ৪ হাজার ৮০০ হেক্টর বনভূমি পুনরুদ্ধার করা হবে।

সুন্দরবন সংলগ্ন এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত কমাতে সীমান্তে দীর্ঘ রোপ ফেন্স নির্মাণ এবং স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে বনাঞ্চলে নজরদারি জোরদার করার কথাও জানান মন্ত্রী।

এছাড়া চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পুনরুদ্ধারেও বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বর্ষা মৌসুমে দেড় কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা: পরিবেশমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ