সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “পশ্চিমবঙ্গে মমতা দিদির পতন, আমাদের আর যাওয়ার জায়গা থাকলো না।”
পোস্টটি দ্রুতই বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত আইডিতে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি সত্য ভেবে আলোচনা শুরু করেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির কোনো সত্যতা নেই।তথ্য যাচাই করে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী এমন কোনো মন্তব্য করেননি। দাবিটির পক্ষে নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম, আনুষ্ঠানিক বক্তব্য কিংবা গ্রহণযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করলেও এ ধরনের মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি।
অনুসন্ধানে আরও দেখা যায়, আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রকাশ করা হয় Gupto TV নামের একটি ফেসবুক পেজ থেকে।
Gupto TV পেজটির পরিচিতিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এটি একটি Satire & Parody platform, যেখানে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করা হয়।
পেজটি ঘেঁটে একই ধরনের আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া গেছে। এতে স্পষ্ট হয়, আলোচিত পোস্টটিও মূলত হাস্যরসাত্মক কনটেন্ট হিসেবে তৈরি করা হয়েছিল, যা পরবর্তীতে অনেকে সত্য ঘটনা হিসেবে প্রচার করতে শুরু করেন।
এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারী–এর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলেও এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
সবকিছু বিবেচনায় বলা যায়, ‘পশ্চিমবঙ্গে মমতা দিদির পতন, আমাদের আর যাওয়ার জায়গা থাকলো না’— শিরোনামে নাসীরুদ্দীন পাটওয়ারী–কে উদ্ধৃত করে ছড়ানো বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। মূলত একটি ব্যঙ্গাত্মক পোস্টকে কেন্দ্র করেই সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন