পরিবেশ কণ্ঠ

মাদারীপুরে শেষ অবস্থান শনাক্ত, পরিবারে উদ্বেগ—তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী সজিব খান ৪ দিন ধরে নিখোঁজ

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী সজিব খান (২৭) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৩ মার্চ গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ সজিব খান পটুয়াখালী জেলার দুমকি থানার চরগরবদি গ্রামের বাসিন্দা মো. শহিদ খানের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় লেকের পাড়ে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা পরিচালনা করতেন। ব্যবসার সুবাদে তিনি নিতাইগঞ্জের কাচারি গলি এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে সজিব নিতাইগঞ্জ এলাকার ইন্টেরিয়র ডেকোরেশন ব্যবসায়ী সোহেল রানার মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর দাম্পত্য জীবন স্বাভাবিক ও সুখেই চলছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজের স্ত্রী মোসাম্মৎ নুরজাহান রানা জানান, প্রয়াত দাদার চেহলাম উপলক্ষে পটুয়াখালীর গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলে অংশ নিতে গত ২৩ মার্চ দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বাসা থেকে বের হন সজিব। যাত্রাপথে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত তার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ২৪ মার্চ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন তার স্ত্রী। পরে ২৫ মার্চ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই সঙ্গে র‍্যাব-১১ সদর দপ্তরেও এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

সজিবের শ্বশুর সোহেল রানা বলেন, “আমার মেয়ের সঙ্গে সজিবের দাম্পত্য জীবন খুব ভালো ছিল। তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। হঠাৎ করে এভাবে নিখোঁজ হওয়ায় আমরা সবাই দুশ্চিন্তায় আছি। বিভিন্ন থানা ও হাসপাতালে খোঁজ নিয়েও কোনো তথ্য পাইনি।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনুসন্ধানে সজিবের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান মাদারীপুর জেলার মোকসেদপুর এলাকায় শনাক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

 Hashtags:

#নিখোঁজ #নারায়ণগঞ্জ #সজিব_খান #বিকাশ_ব্যবসায়ী #BreakingNews #BangladeshNews #Madaripur #PoliceInvestigation #Sonargaon #PoribeshKantho

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী সজিব খান ৪ দিন ধরে নিখোঁজ

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ