পরিবেশ কন্ঠ

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আক্রান্ত শিশুকে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে নিয়ে এসেছেন মা।

হাম ও হামের উপসর্গে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশু মারা গেছে। তাদের মধ্যে হামে এক এবং হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪৩২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৮৯ জন শিশু। নতুন করে হাম শনাক্ত হয়েছে ১২৬ জনের। এ পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৩ হাজার ৮৩ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সবশেষে মারা যাওয়া শিশুদের মধ্যে চট্টগ্রামে মৃত্যু হয়েছে একজনের, ময়মনসিংহে দুজনের ও সিলেটে তিনজনের আর নিশ্চিত হামে মারা যাওয়া শিশুটি বরিশালের।

গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত হাম পরিস্থিতির তথ্য প্রকাশ করছে। সেই সময় থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৯ জনের। সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে আরও ৩৬৩ জনের। সব মিলিয়ে মারা গেছে ৪৩২ শিশু। এ সময়ে হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছে ৫৩ হাজার ৫৬ জন এবং শনাক্ত হয়েছে ৭ হাজার ১৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি শিশুমৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৪৩ জন। এরপর রাজশাহী বিভাগে মারা গেছে ৭৮ শিশু। আক্রান্তের সংখ্যাও বেশি এই দুই বিভাগে। ঢাকায় আক্রান্ত ৪ হাজার ৮৮৫ জন এবং রাজশাহীতে ১ হাজার ১০৭ জন।

বিষয় : হাম মৃত্যু শিশু চিকিৎসা

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শুক্রবার, ১৫ মে ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

হাম ও হামের উপসর্গে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশু মারা গেছে। তাদের মধ্যে হামে এক এবং হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪৩২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৮৯ জন শিশু। নতুন করে হাম শনাক্ত হয়েছে ১২৬ জনের। এ পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৩ হাজার ৮৩ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সবশেষে মারা যাওয়া শিশুদের মধ্যে চট্টগ্রামে মৃত্যু হয়েছে একজনের, ময়মনসিংহে দুজনের ও সিলেটে তিনজনের আর নিশ্চিত হামে মারা যাওয়া শিশুটি বরিশালের।

গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত হাম পরিস্থিতির তথ্য প্রকাশ করছে। সেই সময় থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৯ জনের। সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে আরও ৩৬৩ জনের। সব মিলিয়ে মারা গেছে ৪৩২ শিশু। এ সময়ে হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছে ৫৩ হাজার ৫৬ জন এবং শনাক্ত হয়েছে ৭ হাজার ১৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি শিশুমৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৪৩ জন। এরপর রাজশাহী বিভাগে মারা গেছে ৭৮ শিশু। আক্রান্তের সংখ্যাও বেশি এই দুই বিভাগে। ঢাকায় আক্রান্ত ৪ হাজার ৮৮৫ জন এবং রাজশাহীতে ১ হাজার ১০৭ জন।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ