বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।
সকালে সোনারগাঁ উপজেলা চত্বরে অবস্থিত স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আ. বাতেন মোল্লা, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, রীভা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক আতা রাব্বী জুয়েলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সোনারগাঁ স্টেডিয়ামে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহও উপস্থিত ছিলেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের আহ্বান জানান।
সবশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Hashtags:
#স্বাধীনতা_দিবস #সোনারগাঁও #নারায়ণগঞ্জ_সংবাদ #মুক্তিযুদ্ধ #কুচকাওয়াজ #শ্রদ্ধাঞ্জলি #বাংলাদেশ #২৬মার্চ #Sonargaon #IndependenceDayBD #PoribeshKantho
পরি-কন্ঠ/মুয়াজ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন