পরিবেশ কণ্ঠ

মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে খেলা উপভোগ; ক্রীড়া অঙ্গনে উৎসবমুখর পরিবেশ

স্বাধীনতা দিবসে জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে প্রধানমন্ত্রী

প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে রাজধানীর জাতীয় স্টেডিয়াম-এ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।

স্টেডিয়ামে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নামে একটি জার্সি উপহার দেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ প্রীতি ম্যাচ ঘিরে ক্রীড়াঙ্গনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর এমন আয়োজনে দর্শকদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।

হ্যাশট্যাগ/টপিক:

#স্বাধীনতা_দিবস #জাতীয়_স্টেডিয়াম #প্রীতি_ফুটবল #তারেক_রহমান #ঢাকা #বাংলাদেশ #SportsNews

পরি-কন্ঠ/মুয়াজ:

“ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি জাতির ঐক্য ও উদ্দীপনার প্রতীক। জাতীয় দিবসে এমন আয়োজন দেশপ্রেম ও সম্প্রীতির বার্তা বহন করে।”

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে রাজধানীর জাতীয় স্টেডিয়াম-এ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।

স্টেডিয়ামে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নামে একটি জার্সি উপহার দেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ প্রীতি ম্যাচ ঘিরে ক্রীড়াঙ্গনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর এমন আয়োজনে দর্শকদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।

হ্যাশট্যাগ/টপিক:

#স্বাধীনতা_দিবস #জাতীয়_স্টেডিয়াম #প্রীতি_ফুটবল #তারেক_রহমান #ঢাকা #বাংলাদেশ #SportsNews

পরি-কন্ঠ/মুয়াজ:

“ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি জাতির ঐক্য ও উদ্দীপনার প্রতীক। জাতীয় দিবসে এমন আয়োজন দেশপ্রেম ও সম্প্রীতির বার্তা বহন করে।”

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ