পরিবেশ কন্ঠ

পর্দা নামলো রবীন্দ্রজন্মজয়ন্তী উদযাপনের

২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত ৮ মে থেকে শুরু হয় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন। যার সমাপনী হলো আজ প্রাচ্যনাটের "অচলায়তন" নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে। কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ সারা দেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

৪ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় রবীন্দ্রসংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়। এছাড়া চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় কবিগুরুর নিজের আঁকা চিত্রকর্ম এবং কবিগুরুকে নিয়ে দেশের স্বনামধন্য চারুশিল্পীদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত রয়েছে, চলবে ২৩ মে ২০২৬ পর্যন্ত। 

গতকাল ১১ মে ২০২৬ সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন  মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা(মন্ত্রী পদমর্যাদা) জনাব রুহুল কবীর রিজভী। 

উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

সভাপতির বক্তব্য প্রদান করেন  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা। 

আলোচনা শেষে নাট্যদল প্রাচ্যনাট মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘অচলায়তন’, নির্দেশনায় ছিলেন আজাদ আবুল কালাম। রক্ষণশীলতা- অন্ধবিশ্বাসের বিরুদ্ধে মুক্তবুদ্ধি ও মানবতার জয়গানই হলো অচলায়তনের মূল বার্তা।

উল্লেখ্য যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সকল অনুষ্ঠানমালা বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে (shilpakalachannel)-এ সরাসরি সম্প্রচারিত হয়।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

পর্দা নামলো রবীন্দ্রজন্মজয়ন্তী উদযাপনের

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৬ পরিবেশ কন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত