ব্যারিস্টার রুমিন ফারহানা আমার বক্তব্য মুগ্ধ হয়ে শুনেন, আমি খুব কৃতার্থ হলাম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বোজেট অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ এবং এর ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা মঞ্জুরির দাবি পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বিরোধীদলীয় সংসদ সদস্যরা এই দাবি ছাঁটাই করে বরাদ্দ ১ টাকা করার প্রস্তাব দেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নয়ন না করে মন্ত্রণালয়ের বরাদ্দ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সংবাদমাধ্যমের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘গত মার্চ ও এপ্রিলে সারাদেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ ও ৩ হাজার ৪৯৬টি নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। দেশে প্রতিদিন গড়ে ১০টির বেশি খুন হচ্ছে।’
সেই প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আহমদ বলেন, আমি খুব কৃতার্থ হতাম যদি আপনি আমার বক্তব্যগুলো আরও ভালো মত শুনতেন। গত পরশুদিন যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নীত হয়েছে সেটা ক্রাইম রিপোর্টসহ খাতওয়ারী বর্ণনা এখানে দিয়েছিলাম। সম্ভবত আপনি আমার সেই বক্তব্যটা শুনতে পারেন নি। গত ১০-১৫ বছরের তুলনায় খুনের চিত্র, নারী ও শিশু নির্যাতনের চিত্র, ডাকাতির পরিসংখ্যানে আমরা ঐতিহাসিকভাবে উন্নত অবস্থায় আছি। তবে একটি ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, তা হলো-ধর্ষণের কেস রেকর্ডের ক্ষেত্রে আমরা একটু বেশি চিত্র পেয়েছি। এর কারণ হলো, আগে সামাজিক বা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ধর্ষিতারা থানায় যেতে পারতো না। এখন থানায় গেলেই বা অনলাইনে তারা অভিযোগ দায়ের করতে পারে। এখানে কোনো ইন্টারফেয়ারেন্স নেই বলেই নম্বরটা একটু বেড়েছে। তবে সুখের কথা হলো, ঘটনা যেখানেই ঘটুক, পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন