পরিবেশ কন্ঠ

সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদকদ্রব্যের অপব্যবহার এবং ইভ টিজিং প্রতিরোধে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব কমিটি গঠন করতে হবে। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নিয়েছে অধিদপ্তর।

চিঠিতে বলা হয়, গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠন করতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন অধিদপ্তরের ই-মেইল ad-admin@dshe.gov.bd ঠিকানায় পাঠাতে হবে।

এ কাজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকদের নিজ নিজ অঞ্চলের আওতাধীন কলেজগুলোতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। অধিদপ্তরের চিঠিটি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, মাদক ও ইভ টিজিংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারে। শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে গঠিত এসব কমিটি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি, ঝুঁকিপূর্ণ শিক্ষার্থী চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সহায়তা করবে। পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার মাধ্যমে কমিটির কার্যক্রমে স্থানীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে কমিটি গঠন ও প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়ায় অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়গুলোও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কমিটি গঠনের অগ্রগতি তদারকি করা হবে এবং কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে মাদকাসক্তি ও ইভ টিজিংয়ের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করছে। এ পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা কমিটির সিদ্ধান্তের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ