পরিবেশ কন্ঠ

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রধানমন্ত্রী  যুক্তরাষ্ট্র যাচ্ছেন  সোমবার
প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা থাকলেও তা সংক্ষিপ্ত করা হয়েছে। নিউইয়র্ক সফরে ছোট প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠক ও বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি পাকিস্তান, কানাডা, থাইল্যান্ড, ভুটান, ক্রোয়েশিয়ার শীর্ষ নেতাসহ জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠকের প্রস্তুতি চলছে। 

বিষয় : তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা থাকলেও তা সংক্ষিপ্ত করা হয়েছে। নিউইয়র্ক সফরে ছোট প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠক ও বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি পাকিস্তান, কানাডা, থাইল্যান্ড, ভুটান, ক্রোয়েশিয়ার শীর্ষ নেতাসহ জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠকের প্রস্তুতি চলছে। 

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ