ঢাকা, ৩০ জুলাই: বৈশ্বিক কর্মবাজারে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ও উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ নিশ্চিত করতে দেশের ২৫টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ ঘোষণা দেন। এসব কেন্দ্রে জাপানি, কোরিয়ান, চীনা, আরবি, ফরাসি, জার্মানসহ মোট আটটি আন্তর্জাতিক ভাষা শেখানো হবে ।
বিদেশি শিক্ষার্থীদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এ সভায় অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থায় আন্তর্জাতিক যোগাযোগ সক্ষমতা বাড়াতে শিক্ষাক্রমে তৃতীয় ভাষা অন্তর্ভুক্তির পরিকল্পনা নিয়েছে। এর ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দক্ষ বিদেশি ভাষা শিক্ষকের চাহিদা বাড়বে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক ল্যাঙ্গুয়েজ সেন্টারগুলো সেই চাহিদা পূরণের পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মবাজারের জন্য প্রস্তুত করবে।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার যুগে বহুভাষিক দক্ষতা আর অতিরিক্ত যোগ্যতা নয়, বরং অপরিহার্য সক্ষমতা। বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি, কূটনীতি, উদ্যোক্তা উন্নয়ন এবং বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হবে।
অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান উন্নয়নে ইউজিসি পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করছে। এর অন্যতম লক্ষ্য বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক ‘এডুকেশন হাব’ হিসেবে প্রতিষ্ঠা করা, যাতে বিদেশি শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকরা বাংলাদেশকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নেন ।
বিদেশি শিক্ষার্থীদের ভর্তি, ভিসা, আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রশাসনিক সেবা সহজ করতে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সমন্বয়ে একটি ‘ইন্টারন্যাশনাল ডেস্ক’ গঠন করা হবে। পাশাপাশি দেশের পাঁচটি পাবলিক ও পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে মডেল এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে। সেখানে আন্তর্জাতিক মানের আবাসন, স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং, শিক্ষার্থী সহায়তা ও ক্যারিয়ার সাপোর্ট নিশ্চিত করা হবে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত ল্যাঙ্গুয়েজ সেন্টারগুলো শুধু ভাষা শিক্ষা নয়, দেশি-বিদেশি শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং বৈশ্বিক নাগরিকত্বের চর্চারও কার্যকর প্ল্যাটফর্ম হবে। এর মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র্যাঙ্কিং ও বিদেশি শিক্ষার্থী আকর্ষণের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করবে।
বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নেপাল, মালয়েশিয়া, জাপান ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের শতাধিক বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত । বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সহায়তা সার্ভিস চালু রয়েছে ।
এর আগে একই দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, উদ্ভাবনী চিন্তা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ আধুনিক কৃষিবিদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই কৃষি উন্নয়নে নতুন প্রজন্মের কৃষিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। সভাপতিত্ব করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। স্বাগত বক্তব্য দেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন