পরিবেশ কন্ঠ

অধ্যাপক আফিকুল ইসলামের নেতৃত্বে শিশু ক্যানসার চিকিৎসায় নতুন অধ্যায়

শিশু হেমাটোলজি ও অনকোলজি সোসাইটির নতুন কমিটি গঠন

শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডা. আবদুল মান্নান

শিশু হেমাটোলজি ও অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর বার্ষিক সাধারণ সভা (AGM) মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইপনা সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৪০ জন শিশু হেমাটোলজি ও অনকোলজি বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর এবং শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডা. আবদুল মান্নান। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. আফিকুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে শিশু হেমাটোলজি ও অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী সামছুল হক কিবরীয়া।সহ সভাপতি অধ্যাপক ফেরদৌসী, যুগ্ম সম্পাদক অধ্যাপক সাবিনা করিম এবং কোষাধক্ষ ডাক্তার সোমা নির্বাচিত হন। বার্ষিক সাধারণ সভায় সোসাইটির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশে শিশু ক্যান্সার ও রক্তরোগ চিকিৎসার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম এবং অধ্যাপক ডা. জোহরা জামিলা খান নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোসাইটির কার্যক্রম আরও বেগবান হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে শিশু ক্যান্সার ও রক্তরোগের চিকিৎসায় বিশ্বমানের ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। সবিশেষে শিশু হেমাটোলজি ও অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ এর পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শিশু হেমাটোলজি ও অনকোলজি সোসাইটির নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ