পরিবেশ কন্ঠ

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬: শেষ সময়ের প্রস্তুতিতে যে কৌশল

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬: শেষ সময়ের প্রস্তুতিতে যে কৌশল
লেখক

মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা পূর্ববর্তী সময়ের প্রস্তুতি এবং পরীক্ষার হলের কৌশল নিয়ে পরামর্শ দিয়েছেন ডা. শাহজিয়া শাহরিন আনিকা।

ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন লালন করে বাংলাদেশের লাখো শিক্ষার্থী। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক আগের সময়ে এসে অনেকেই বিভিন্ন রকম অনিশ্চয়তায় ভোগে। এত দিন পড়েও যেন কিছু মনে নেই, অন্যরা হয়তো আরও বেশি প্রস্তুতি নিয়েছে, কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে গেল কি না, প্রশ্ন কঠিন হবে কি না—এ রকম অনেক দুশ্চিন্তা ভর করে। এ ছাড়া নার্ভাসনেস এবং সঠিক কৌশলের অভাবে অনেক ভালো প্রস্তুতি সত্ত্বেও পরীক্ষার হল থেকে বের হতে হয় আশানুরূপ পারফর্ম করতে না পারার আক্ষেপ নিয়ে।

এই সময়ে সবচেয়ে বড় ভুল হলো আতঙ্কিত হয়ে নতুন করে সবকিছু পড়া শুরু করা, নতুন বই, নতুন নোট কিংবা নতুন প্রশ্নব্যাংকের পেছনে ছোটা। এরই মধ্যে মোটামুটি সবার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়ে যাওয়ার কথা। এখন শেষ সময়ে ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করার পালা। পরিকল্পিত রিভিশন, নিয়মিত মডেল টেস্ট এবং মানসিক স্থিরতা—এসবের সমন্বয়ই পারে একজন শিক্ষার্থীকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দিতে। এখন লক্ষ্য পুরো সিলেবাস আবার পড়া নয়; বরং ইতিমধ্যে পড়া বিষয়গুলোকে রিভিশন দেওয়া, সবল ও দুর্বল জায়গাগুলো শনাক্ত করা এবং প্রশ্ন সমাধানের দক্ষতা বাড়ানো।

নিজের অবস্থান যাচাই করার এবং ভবিষ্যৎ পাঠ পরিকল্পনা নির্ধারণের সবচেয়ে কার্যকর উপায় হলো মডেল টেস্ট দেওয়া। প্রথমে অধ্যায়ভিত্তিক, এরপর বিষয়ভিত্তিক মডেল টেস্ট দিয়ে একটু কম প্রস্তুতি নেওয়া বা কঠিন লাগা জিনিসগুলো আলাদা করে ফেলতে হবে। সেগুলো দিয়েই রিভিশন শুরু করা ভালো। এখন মোবাইলে পরীক্ষা দেওয়া যায় ঠিকই, কিন্তু বাস্তবে বৃত্ত ভরাট করার প্র্যাকটিস না থাকলে পরীক্ষার হলে সময় বেশি লাগা, ভুল বৃত্ত ভরাট, বাকি থাকা প্রশ্ন খুঁজে না পাওয়াসহ নানা ঝামেলা হতে পারে। তাই বেশ কয়েকবার মূল পরীক্ষার মতো উত্তরপত্রে মডেল টেস্ট দিতে হবে। নম্বর যেমনই আসুক তা দেখে বেশি সন্তুষ্ট বা হতাশ হলে চলবে না। প্রতিটি পরীক্ষার পর ভুল ও অনুমাননির্ভর উত্তরগুলো বিশ্লেষণ করতে হবে। অনুধাবনমূলক প্রশ্নগুলোর সঠিক উত্তর জানার পাশাপাশি কেন অন্য উত্তরগুলো ভুল, সেটিও বোঝার চেষ্টা করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বা কোচিং সেন্টারে অন্য শিক্ষার্থীর প্রস্তুতি, মডেল টেস্টের নম্বর কিংবা পড়ার সময় দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু বুঝতে হবে প্রত্যেক শিক্ষার্থীর শেখার গতি, প্রস্তুতির ধরন ও সামগ্রিক পরিস্থিতি আলাদা। পরিবারের প্রত্যাশাও অনেক সময় শিক্ষার্থীর ওপর বাড়তি চাপ তৈরি করে। একটি খারাপ মডেল টেস্টের জন্য পুরো প্রস্তুতি নষ্ট হয়ে গেছে এমনটা ভাবার কারণ নেই।

এত দিন অনেকেই একই বিষয়ের একাধিক বই পড়ে এসেছে। এমনকি একই টপিকে বিভিন্ন লেখকের বইয়ে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় সবগুলো মুখস্থ করেছে। কিন্তু ফাইনাল রিভিশনের সময় এতগুলো তথ্য মনে রাখার চেষ্টা করলে পরীক্ষার হলে অপশন দেখে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই একটি বিষয়ের জন্য একটিমাত্র নির্ভরযোগ্য বইকে মূল বই ধরে রিভিশন শুরু করা উচিত। একটা টপিক বারবার একই জায়গা থেকে পড়ায় ভিজ্যুয়াল মেমোরি তৈরি হয় এবং মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। জীববিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর থাকে, তাই এতে কিছুটা বেশি গুরুত্ব ও সময় দেওয়া যেতে পারে। তবে মেডিকেল ভর্তি পরীক্ষা মানেই মূলত জীববিজ্ঞান, এই ধারণা একেবারেই ভুল। ৩০ নম্বরের সর্বোচ্চ প্রস্তুতির জন্য অবশিষ্ট ৭০ নম্বর হেলাফেলা করা বুদ্ধিমানের কাজ নয়। জীববিজ্ঞান খুব ভালো পারে না কিন্তু বাকিগুলোতে ভালো করায় সামগ্রিক ফলাফলে মেডিকেলে চান্স পেয়েছে এমন উদাহরণও কিন্তু আছে।

এত দিনে প্রশ্নব্যাংকে একবার হলেও সবার চোখ বুলিয়ে নেওয়ার কথা। যদি তা না হয় তবে এখনই সময় বিগত বছরের প্রশ্নগুলো দেখে নেওয়ার। প্রশ্নব্যাংক সমাধান করা মানে কিন্তু শুধু সেই প্রশ্নের উত্তর জানা নয়; বরং প্রশ্নটি কোন টপিক থেকে এসেছে, কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত, অপশনগুলো কীভাবে দিয়েছে, এই সবকিছু বিবেচনা করে অধিক গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আলাদা করে ফেলতে হবে। একটা কথা মনে রাখতে হবে, হার্ডওয়ার্কের চেয়ে স্মার্টওয়ার্ক বেশি ফলপ্রসূ। যে অধ্যায় থেকে প্রতিবছর একাধিক প্রশ্ন আসে আর যে অধ্যায় থেকে পাঁচ বছরে একটা প্রশ্ন এসেছে—দুটোর গুরুত্ব কখনো সমান হবে না। এই স্ট্র্যাটেজি যে মেনে চলবে সে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। নিশ্চিত কমন আসবে এমন জিনিস বাদ দেওয়া যাবে না; যেমন পদার্থবিজ্ঞান ও রসায়ন বইয়ের অনুশীলনীর প্রশ্ন। আবার সীমাহীন পড়া এমন টপিকে বেশি সময় নষ্ট করা যাবে না; যেমন ইংরেজি ভোকাবুলারি এবং সাধারণ জ্ঞান।

এই সময় নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার, হালকা ব্যায়াম ও হাঁটাচলা মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। খুব বেশি রাত জেগে পড়ার কারণে পরদিনের পড়াশোনার মান কমে গেলে কোনো লাভ হয় না। পরীক্ষার হলের আসল খেলোয়াড় হলো মস্তিষ্ক। তাই ধারণক্ষমতার অতিরিক্ত চাপ নিয়ে মস্তিষ্ককে অবসাদগ্রস্ত করে দেওয়া যাবে না। মাঝেমধ্যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা বা নার্ভাস ব্রেকডাউন হওয়া খুব স্বাভাবিক। পরিবারের সাহায্য নিয়ে, বন্ধুবান্ধবের সঙ্গে কিছু সময় গল্প করে, শখের কাজ করে মানসিকভাবে প্রফুল্ল থাকার চেষ্টা করতে হবে। অনেক সময় সোশ্যাল মিডিয়া মানসিক চাপ তৈরি করে এবং মনোযোগ নষ্ট করে। সে ক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে পূর্ণ বিরতি নেওয়াই শ্রেয়।

কমপক্ষে এক সপ্তাহ সময় হাতে রেখে সবগুলো বিষয় রিভিশন শেষ করা উচিত। তারপর ১০০ নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার পালা। সময় ব্যবস্থাপনা, নেগেটিভ মার্কিং কমিয়ে আনা, সঠিক অনুমান করতে শেখা—এগুলো এখনই অভ্যাস করতে হবে। প্রথমে ১০০% নিশ্চিত প্রশ্নগুলো দাগিয়ে ফেলতে হবে। যেসব প্রশ্নে বেশি চিন্তা করতে হয় না, সেগুলো অল্প সময়ে উত্তর করে ফেলতে হবে। যেমন হৃৎপিণ্ডের আবরণের নাম কী? উত্তর পেরিকার্ডিয়াম। প্রশ্ন ও অপশন পড়াসহ এর উত্তর করতে ৫-১০ সেকেন্ড সময় লাগবে। গাণিতিক সমস্যা শুরুতে উত্তর না করাই ভালো। কোনো অঙ্ক না মিললে তার পেছনে বেশি সময় নষ্ট করা যাবে না। কারণ প্রশ্নেও ভুল থাকতে পারে। ৫০-৫০ সম্ভাবনার প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করতে হবে। কিছু ক্ষেত্রে ‘এক্সক্লুশন মেথড’ অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এমন অপশনগুলো বাদ দিতে হবে যেগুলোর উত্তর হওয়ার সম্ভাবনা নেই। তাহলে যেটা বাকি থাকবে সেটাই সঠিক উত্তর। একদমই না জানা প্রশ্ন স্কিপ করতে হবে। শেষে যথেষ্ট সময় থাকতেই গুনে দেখতে হবে কাটমার্ক আসার মতো উত্তর করা হয়েছে কি না। মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমার্ক প্রতিবছর কমবেশি হয়, তাই আগে থেকে অনুমান করা যায় না। সব ধরনের প্রশ্নে ৮০+ সেফ জোন ধরা যায়। কিন্তু ৬০–এর নিচে কাটমার্ক এসেছে, এমন রেকর্ডও আছে। তাই কঠিন প্রশ্নে নম্বর কম এলে পরীক্ষার হলে প্যানিক করে উল্টোপাল্টা দাগিয়ে নেগেটিভ মার্কিংয়ের ফাঁদে পা দেওয়া যাবে না। এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে ২০০ নম্বর থাকে। কারও জিপিএ কম থাকলে বা দ্বিতীয়বার পরীক্ষা দিলে নম্বরের ঘাটতি পূরণ করতে ভর্তি পরীক্ষায় অত্যন্ত ভালো করতে হবে। সে ক্ষেত্রে ব্যাকআপ প্ল্যান হিসেবে ভার্সিটি ভর্তি প্রস্তুতিও নিয়ে রাখা যেতে পারে।

পরীক্ষার আগের দিন প্রয়োজনীয় কাগজপত্র, প্রবেশপত্র, কলম ও যাতায়াতের পরিকল্পনা ঠিক করে রাখতে হবে। কেন্দ্র ও সময় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। উত্তরপত্রে বা প্রশ্নে ছেঁড়া, অস্পষ্ট লেখা বা অন্য কোনো সমস্যা আছে কি না, শুরুতেই দেখে নিতে হবে। প্রস্তুতি যতই ভালো বা খারাপ হোক, সাফল্যের নির্ধারক পরীক্ষার হলের কার্যক্রম। মেডিকেল ভর্তি পরীক্ষা জ্ঞান যাচাইয়ের পাশাপাশি একধরনের মাইন্ড গেম। নার্ভ শান্ত রাখাই সবচেয়ে চ্যালেঞ্জিং। কিছু প্রশ্ন থাকবে ‘নিচের কোনটি সত্য নয়’ ধরনের। সতর্ক না হলে ‘নয়’ শব্দটি চোখ এড়িয়ে যেতে পারে। আবার অপশনগুলোতে থাকবে একেকটা পূর্ণাঙ্গ বাক্য। দেখেই কঠিন মনে হবে, সময় লাগবে বেশি। কিন্তু মাথা ঠান্ডা রেখে দেখলে বোঝা যাবে এসবই আগে পড়ে আসা জিনিস, শুধু একটু ঘুরিয়ে–পেঁচিয়ে উপস্থাপন করা হয়েছে। প্রশ্ন দেখে কঠিন মনে হলে ভেঙে পড়া যাবে না। সবাই একই প্রশ্নে পরীক্ষা দেবে। প্রশ্ন কঠিন মানে সার্বিকভাবে সবার জন্য কঠিন। আর প্রতিবার বৃত্ত ভরাট করার সময় অতি অবশ্যই প্রশ্নের ক্রমিক নম্বরের সঙ্গে উত্তরপত্রে থাকা নম্বর মিলিয়ে দেখতে হবে। আশপাশে কে কী করছে দেখার দরকার নেই। স্ট্রেস কমাতে প্রয়োজনে ব্রিদিং এক্সারসাইজ করা যায়। অযাচিত চিন্তা না করে নিজের ওপর বিশ্বাস রেখে এত দিনের অর্জিত বিদ্যার যথাযথ প্রয়োগ ঘটাতে হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষা আর দশটা সাধারণ পরীক্ষার মতোই। কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকে নিজেকে সাদা অ্যাপ্রোন গায়ে স্টেথোস্কোপ গলায় অবলোকন করার স্বপ্ন এবং বহু পরিবারের দীর্ঘদিনের আশা। শেষ সময়ে সঠিক কৌশলে প্রস্তুতি শাণিত করার মাধ্যমে স্বপ্ন যেন বাস্তবে রূপ নেয়, সেই প্রত্যাশা রইল। দেশের ভবিষ্যৎ মেধাবী চিকিৎসকদের জন্য অনেক শুভকামনা।

লেখক: শাহজিয়া শাহরিন আনিকা, এমবিবিএস (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), বিসিএস (স্বাস্থ্য), সহকারী সার্জন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়

বিষয় : বিশ্ববিদ্যালয় ভর্তি ভর্তি নীতিমালা অনার্স ভর্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৬–২৭ মেডিকেলে ভর্তির প্রস্তুতি

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬: শেষ সময়ের প্রস্তুতিতে যে কৌশল

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ