ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স (১ বছর, ২ সেমিস্টার) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
যেকোনো বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের বয়স বা শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। তবে স্নাতক পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের কলাভবনের ষষ্ঠ তলায় অবস্থিত সংগীত বিভাগের কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩ হাজার টাকা ফি জমা দিতে হবে।
এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য, নিয়মাবলি ও আবেদনপত্র সংগীত বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে।
বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ কর্তৃক ডিগ্রির সমতা নিরূপণ সাপেক্ষে আবেদন জমা দিতে হবে।
বিষয় : ঢাবি শিক্ষা উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স (১ বছর, ২ সেমিস্টার) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
যেকোনো বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের বয়স বা শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। তবে স্নাতক পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের কলাভবনের ষষ্ঠ তলায় অবস্থিত সংগীত বিভাগের কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩ হাজার টাকা ফি জমা দিতে হবে।
এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য, নিয়মাবলি ও আবেদনপত্র সংগীত বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে।
বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ কর্তৃক ডিগ্রির সমতা নিরূপণ সাপেক্ষে আবেদন জমা দিতে হবে।

আপনার মতামত লিখুন