পরিবেশ কন্ঠ

শ্যামলীতে ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবারের রাধাগোবিন্দ মন্দিরে-

আসন্ন কালীপুজায় শিক্ষা প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সাজসাজ রব বিরাজ করছে

শ্যামা কালী

আগামী রবিবার, ৮ নভেম্বর ২০২৬ তথা ৩১ কার্ত্তিক ১৪৩৩ বঙ্গাব্দের চতুর্দশী গতে অমাবশ্যা তিথীতে ঢাকাস্থ শ্যামলী ১১/গ, ২নং রোডস্থ বিশ্বাস পরিবারের বাগানবাড়ির রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মহাস্বারম্ভরে শ্রীশ্রী কালীপূজা ও শুভ দীপাবলীর  অয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথীর আসন অলংকৃত করতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি মহোদয়কে নিমন্ত্রন নিবেদন করা হয়েছে।

প্রতিবারের ন্যায় এবারও শ্যামলী বিশ্বাস পরিবারের বাগানবাড়ির শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির সিদ্ধান্ত ও স্বনির্বন্ধ সংকল্পে এই পুজার আয়োজনে করা হয়েছে। সর্বজীবের মঙ্গল কামনায় অনুষ্ঠানসূচীতে রয়েছে যথাক্রমে- সকাল থেকেই দেবী মায়ের বন্দনা গীতি, মঙ্গলাচরণ ও ভক্ত সংগীত, সন্ধ্যায় শ্যামা মায়ের শক্তির মহিমা নিয়ে আলোকপাত। আলোচনায় থাকবেন ভক্তিবেদান্ত পরম  শ্রদ্ধাভাজন শ্রী নিত্যানন্দ চক্রবর্তী মহাশয়। মাকালীর কৃপাধন্য পরমশ্রদ্ধেয় ভক্তবৃন্দের উপর অনুষ্ঠানটি সফল করতে বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ পূর্বক নিবেদন রয়েছে। যেন অনুষ্ঠানটি জগতের কল্যানে সফলতা প্রসূত হয়। প্রতিবারেই শ্যামলী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সকল ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতায় ও অক্লান্ত পরিশ্রমের দানে শ্রীশ্রী শ্রীশ্রী কালীমায়ের পূজা- সুন্দর, সফল ও সুশৃঙ্খলভাবে সাফল্যমন্ডিত হয়ে থাকে।মন্দির কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে আন্তরিক দ্বায়িত্ব অর্পন করা হয়েছে। 

শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি ইঞ্জি. শুধাংশু চন্দ্র বিশ্বাস বলেন, এবারের কালীপুজার বিশেষ আকর্শন হলো- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি মহোদয়কে প্রধান অতিথি হিসাবে উপস্থিতির সশ্রদ্ধ নিমন্ত্রণ পাঠানো হয়েছে। মন্দির কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন বিগত শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে তাঁর উপস্থিতি ও প্রাণবন্ত বক্তব্য আমাদের মন্দির কমিটি তথা সমস্ত ভক্তের হৃদয়ে এক গভীর উদ্দীপনার সৃষ্টি করেছিল। আপনার প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী আসন্ন শ্রী শ্রী কালীপূজায় আপনাকে পুনরায় আমাদের মাঝে পাওয়ার প্রহর গুণছি। যাহার প্রতিশ্রুতি দুর্গাপূজায় উপস্থিতির সময় দিয়ে গিয়েছিলেন, সেই মোতাবেক আসন্ন ৮ই নভেম্বর ২০২৬, রবিবার সন্ধ্যায় আয়োজিত শ্রী শ্রী কালীপূজায় আপনার সদয় উপস্থিতির কাঙ্ক্ষিত সময়টি জানার জন্য একটি নিমন্ত্রন  পত্র প্রেরন করা হয়েছে। যাহাতে আপনার উপস্থিতির সময় এলাকার গণ্যমাণ্য সহ আমাদের ধর্মীয় নেতৃবৃন্দও উপস্থিত থেকে আপনাকে সাদরে গ্রহণ করতে পারে এবং অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়। উক্ত পুণ্য তিথিতে আমাদের এই ধর্মীয় উৎসবে প্রধান অতিথি হিসেবে আপনার শুভ আগমন ও উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আপনার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরও মহিমান্বিত ও আলোকময় করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।

কমিটির সভাপতি ইঞ্জি. সুধাংশু চন্দ্র বিশ্বাস সভাপতিত্ব ও পৃষ্ঠপোষকতায় এবং সার্বিক সহযোগিতায় থাকবেন শিখা রানী দাস, পরিবেশবিদ মিহির বিশ্বাস, সাধারন সম্পাদক শ্রী খোকন চন্দ্র শীল, কোষাধ্যক্ষ শ্রী অনিল কুমার সরকার মহোদয়, কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সকল সদস্যবৃন্দসহ ভক্তমন্ডলী। উল্লেখ্য যে, এই অঙ্গনে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরসহ শ্রীশ্রী দূর্গা মন্দির, শ্রীশ্রী কালী মন্দির প্রতিষ্ঠিত ও জাগ্রত। এছাড়াও ধর্ম চর্চা ও ধর্ম পরিপালনের জন্য শ্রীশ্রী গীতা সংঘ বাংলাদেশ, রেজিঃ নং-৮-০২৬২৯ (শ্যামলী শাখা), সার্বজনীন পূজা উদযাপন পরিষদ (শ্যামলী শাখা) এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তাই, আসন্ন কালীপূজার পবিত্র মাহেন্দ্রক্ষণে বিশ্বাস বাড়ির সকল সদস্যবৃন্দ, আত্বীয়-স্বজন, প্রতিবেশিসহ সকল পূন্যার্থীর সদয় উপস্থিতির প্রত্যাশা করছি। বিনীত নিবেদক-  শ্রী সুধাংশু চন্দ্র বিশ্বাস, সভাপতি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটি।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

আসন্ন কালীপুজায় শিক্ষা প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সাজসাজ রব বিরাজ করছে

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ