নড়াইলের উন্নয়ন সমন্বয় সভায় পরিবেশবান্ধব ব্লক ব্যবহার ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নির্মল বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বুধবার নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশ রক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের নামে পরিবেশের ভারসাম্য নষ্ট করার সুযোগ নেই। বিশেষ করে গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ইটের বদলে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের ওপর তিনি জোর দেন। এছাড়া সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। বর্তমান সময়ে ডেঙ্গু প্রকোপ মোকাবিলায় সরকারের পরিচ্ছন্নতা অভিযানকে সফল করার পাশাপাশি রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
সভায় নড়াইলের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, মাদক, সন্ত্রাস ও জননিরাপত্তা বিঘ্নকারী কোনো অপতৎপরতা সহ্য করা হবে না। দুষ্কৃতকারীদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষকে যুক্ত করতে পারলে সুফল পাওয়া সহজতর হবে বলে মনে করেন তিনি।
সভায় স্থানীয় উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন অংশীজনরা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এবং উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরি-কন্ঠ/মুয়াজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন