পরিবেশ কন্ঠ

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান, গজারিয়ায় মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান, গজারিয়ায় মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ
ছবি: পরিবেশ কন্ঠ

মাদকমুক্ত ও সবুজ-সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী আলোচনা, বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে বাউশিয়া মুহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

রোববার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান (রতন)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান আহম্মেদ, পিপিএম, মুন্সীগঞ্জ জেলা জাসাসের সভাপতি মোঃ হাসান জাহাঙ্গীর, গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ এবাদুল হক এবং বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান (রতন) বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি বন্ধু ও সহপাঠীদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।

প্রধান আলোচক অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হচ্ছে সামাজিক সচেতনতা। মাদক একজন মানুষের জীবন নষ্ট করার পাশাপাশি একটি পরিবারকে ধ্বংস করে দেয় এবং সমাজে অপরাধ প্রবণতা বাড়ায়। তাই মাদকের বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতা তৈরি করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া বলেন, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আজকের একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস ও নিরাপদ পরিবেশের উপহার হতে পারে। তাই গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বলেন, শিক্ষা, মানবিকতা, পরিবেশ ও সামাজিক সচেতনতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই ফাউন্ডেশনের লক্ষ্য। মাদকমুক্ত সমাজ ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ—দুটি উদ্যোগই ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও সুন্দর জীবন নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

“একটি গাছ আনে জীবনের নতুন শ্বাস।”

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান, গজারিয়ায় মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ