ঢাকা মহানগর বর্তমানে ক্রমবর্ধমান তাপপ্রবাহ, নগর তাপীয় দ্বীপ প্রভাব, জলাবদ্ধতা, বায়ুদূষণ, অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজ উন্মুক্ত স্থানের সংকোচনের মতো বহুমাত্রিক জলবায়ু ও পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন। জলবায়ু পরিবর্তনের ফলে এসব ঝুঁকি আরও তীব্র হচ্ছে এবং নগরবাসীর স্বাস্থ্য, জীবিকা ও জীবনমানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু সহিষ্ণু নগর গড়ে তোলার জন্য নাগরিক সচেতনতা বৃদ্ধি স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক উদ্যোগ গ্রহণ এবং নগর প্রশাসন ও নাগরিকদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে মঙ্গলবার ৩ নভেম্বর বিকাল ৩:৩০ ঘটিকায় আঞ্চলিক কার্যালয়-০৫ মোহাম্মদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত জলবায়ু সহিষ্ণু এবং সবুজ নগর রুপান্তরের লক্ষ্যে অঞ্চল ভিত্তিক জনসম্পৃক্ততা তৈরি ও পরিবেশগত প্রভাব পরিমাপের মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এখানে আরো যারা উপস্থিত ছিলেন, অঞ্চল-০৫ এর কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, সি.ডি.পি’র চেয়ারম্যান মিহির বিশ্বাস, নির্বাহী পরিচালক শীল্ড এর মাহবুব আলম ফিরোজ, সি.ডি.পি’র রুমি সুলতানা পুষ্প, পরিবেশবাদি জহিরুল ইসলাম, সিটি কর্পেোরেশন ৩০ নং ওয়ার্ড সচিব মাহবুবুল হক, সিটি বাইতুল আমান হাউজিং এর মোঃ সাবিরুল ইসলাম শাহিন, মোঃ কাওছার আহমেদসহ ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার হাউজিং সোসাইটির সদস্যবৃন্দ, সচেতন নাগরিক সমাজ, তরুন নেতৃত্ব, উত্তরের বিভিন্ন বিশ্ববিদ্যাল কলেজের শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় এনজিসমুহ ও পরিবেশ জলবায়ু বিষয়ক সংগঠনগুলো, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জলবায়ু ঝুঁকি ও নগর সহিষ্ণুতা মত বিনিময় সভায় সিডিপির গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার তাপপ্রবাহজানিত ঝুঁকি, জলাবদ্ধতা, বায়ুদূষণ, স্বাস্থ্য ঝুঁকি, সবুজায়ন ঘাটতি কমাতে, নাগরিকদের পেশা ও বয়সভিত্তিক ঝুঁকি বিস্তার বিষয়ক আলোচনায় বলা হয়- নগর তাপীয় দ্বীপ প্রভাব কমাতে নাগরিক উদ্যোগে এক ছাদ চার সমাধান ধারণার উপস্থাপন করা হয় ছাদ বাগান তৈরি, বৃষ্টি পানি সংরক্ষন, সৌরশক্তির ব্যবহার, তাপমাত্রা নিয়ন্ত্রনে সবুজায়নের বৃদ্ধিতে করনীয় সকলে মিলে এই কাজগুলো এগিয়ে নিতে হবে। মতবিনিময় সভা থেকে মূল বার্তায় বলা হয় (১) নাগরিকের উদ্যোগে গড়ি জলবায়ু সহিষ্ণু নগর, (২) সবুজ নগর, নিরাপদ ভবিষ্যৎ, (৩) আজকের গাছ, আগামীর আশ্রয়, (৪) আমার ছাদ, আমাদের ভবিষ্যৎ, (৫) এক ছাদ, চার সমাধান, (৬) নগর আমার, দায়িত্বও আমার, (৭) বর্জ্য কমাই, নগর বাঁচাই, (৯) জলবায়ু সহিষ্ণু নগর গড়ি ভবিষ্যৎ রক্ষা করার শ্লোগান দিয়ে সন্ধ্যায় অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়ন করানো হয়।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন