পরিবেশ কণ্ঠ

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

[TECHTARANGA-POST:162]আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম প্রকাশ করেন।ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরিফুল ইসলাম আদীব। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে আবদুর রহমান আফজাল মেয়র পদে প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীর নামও শিগগির ঘোষণা করা হবে। পাশাপাশি উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রার্থীদের তালিকাও এপ্রিলের মধ্যে প্রকাশ করা হতে পারে।সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারকে দলীয়করণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা সম্ভব।এ সময় দলের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ছয় মাসের মধ্যে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা, প্রশাসক নিয়োগ বন্ধ রাখা, প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা, দলীয় প্রতীকের বাইরে নির্বাচন আয়োজন এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করা।বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করলেও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।পরি-কন্ঠ/মুয়াজ: স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বাড়ছে। এনসিপির প্রার্থী ঘোষণা নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির