পরিবেশ কণ্ঠ

দেশে ৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য, সংসদে তথ্য প্রকাশ

দেশে সরকারি বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে বিপুল সংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ খালি রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।বুধবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন।শ্রেণিভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, প্রথম শ্রেণিতে কর্মরত রয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, যেখানে শূন্য রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি পদ। দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন এবং শূন্যপদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি।তৃতীয় শ্রেণিতে কর্মরত রয়েছেন ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন, বিপরীতে শূন্য রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ। আর চতুর্থ শ্রেণিতে কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জনের বিপরীতে শূন্যপদ রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি।এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে কর্মরত রয়েছেন ৭ হাজার ৯৮০ জন, যেখানে শূন্য রয়েছে আরও ৮ হাজার ১৩৬টি পদ।সরকারি প্রশাসনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এসব শূন্যপদ দ্রুত পূরণের প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষজ্ঞরা গুরুত্ব দিয়ে দেখছেন। দীর্ঘদিন ধরে পদ শূন্য থাকায় বিভিন্ন দপ্তরে সেবার গতি কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।পরি–কণ্ঠ/মুয়াজ:সরকারি খাতে বিপুল শূন্যপদ শুধু প্রশাসনিক চ্যালেঞ্জ নয়, এটি নতুন কর্মসংস্থানের বড় সুযোগও। স্বচ্ছ ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এখন সময়ের দাবি।

দেশে ৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য, সংসদে তথ্য প্রকাশ