পরিবেশ কণ্ঠ

মতলব উত্তরে ১০৭তম লেংটার মেলা বন্ধ ঘোষণা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম লেংটার মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা চলার কথা থাকলেও মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে প্রতিবছর বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। তবে চলতি বছরে উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রশাসন এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মেলার কার্যক্রম বন্ধ থাকবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।মেলা বন্ধ ঘোষণায় স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই হঠাৎ করে মেলা বন্ধ হওয়ায় ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।এদিকে প্রশাসন সংশ্লিষ্ট সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সহযোগিতা কামনা করেছে।পরি-কণ্ঠ/মুয়াজ

মতলব উত্তরে ১০৭তম লেংটার মেলা বন্ধ ঘোষণা