পরিবেশ কণ্ঠ

হরমুজ প্রণালি খুলতে ইরানকে আল্টিমেটাম, খার্গ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের

[TECHTARANGA-POST:159][TECHTARANGA-POST:128]হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি অবিলম্বে বাণিজ্যের জন্য উন্মুক্ত না করা হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করার হুমকি দিয়েছেন তিনি।সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ বক্তব্য দেন। সেখানে তিনি উল্লেখ করেন, দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। তার ভাষায়, এতদিন যেসব স্থাপনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করা হয়নি, প্রয়োজনে সেগুলো পুরোপুরি ধ্বংস করা হবে।গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-এর বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইরানও বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে।যুদ্ধের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এর ফলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে।বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বৃহৎ আঞ্চলিক সংঘাতের ঝুঁকিও বাড়ছে।পরি-কন্ঠ/মুয়াজ: মধ্যপ্রাচ্যের চলমান এই সংঘাত বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। দ্রুত কূটনৈতিক সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

হরমুজ প্রণালি খুলতে ইরানকে আল্টিমেটাম, খার্গ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের