পরিবেশ কণ্ঠ

পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: ঐক্য ও সম্প্রীতির আহ্বান

ঢাকা, শুক্রবার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের মূল শিক্ষা ধারণ করে জাতীয় ঐক্য ও সম্প্রীতি জোরদারের আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ, খিদমত এবং আত্মশুদ্ধির শিক্ষা দেয়—যা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনে।তিনি উল্লেখ করেন, রমজানের এই শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ তৈরি করে।শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “এই আনন্দঘন দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই—এটাই হোক আমাদের অঙ্গীকার।”প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর দেশের মানুষের মধ্যে জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।তিনি সকলকে ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।পরিশেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, যেন ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: ঐক্য ও সম্প্রীতির আহ্বান