জুলাই গণঅভ্যুত্থানের সময় আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই গ্রুপের সদস্য হিসেবে নাম আসায় নতুন করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী Ashna Habib Bhabna।
সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে এই বিতর্কের পুনরুত্থান ঘটে। এর জের ধরে নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে নিজের অবস্থান পরিষ্কার করতে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন Ashna Habib Bhabna।
জানা যায়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী Mohammad A. Arafat এবং চিত্রনায়ক Ferdous Ahmed–এর নেতৃত্বে গঠিত ‘আলো আসবেই’ গ্রুপে আওয়ামী লীগপন্থী শিল্পী ও কলাকুশলীদের যুক্ত করা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় গ্রুপটির কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।
এদিকে, ওই গ্রুপে যুক্ত থাকলেও অনেকেই সরাসরি রাজপথে অংশ নেননি। চিত্রনায়ক Simon Sadik, অভিনেত্রী Shahnur এবং Ashna Habib Bhabna-সহ কয়েকজন তারকা অনলাইনে সমর্থন জানালেও বিভিন্ন কারণে মাঠে নামতে পারেননি বলে জানান।
২০২৪ সালের ১ আগস্ট শিল্পীদের রাজপথে নামার আহ্বান জানান Ferdous Ahmed। সে সময় অভিনেত্রী Shahnur যশোরে অবস্থানের কারণে অংশ নিতে না পারার কথা জানান। একইভাবে Simon Sadik এবং Ashna Habib Bhabna-কেও অনুরূপ প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।
ভাইরাল হওয়া আলোচনার মধ্যে সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন, “‘আলো আসবেই’ গ্রুপের মেম্বার”, আবার কেউ মন্তব্য করেন, “২০২৪-এর আন্দোলনের সময় ওই গ্রুপে যা ঘটেছিল, তা জাতি ভুলেনি।”
এমন নানা সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন অভিনেত্রী ভাবনা।
Ashna Habib Bhabna, Alo Asbei Group, Bangladesh Entertainment, Social Media Controversy, Ferdous Ahmed, Simon Sadik
✍️ পরি-কন্ঠ/ মুয়াজ

রোববার, ২২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন