পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনারগাঁ-এর সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি প্রবাসী ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি-এর সিনিয়র সহ-সভাপতি মোছলে উদ্দিন।
ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। এই পবিত্র দিনে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও বলেন, “প্রবাসে থাকলেও দেশের প্রতি ভালোবাসা সবসময় অটুট। আমরা সবাই মিলে একটি সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে পারি, যদি আমরা সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করি।”
তিনি সোনারগাঁবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বলেন, “ঈদের এই আনন্দ যেন সবার জীবনে বয়ে আনে সুখ, সুস্থতা ও নিরাপত্তা। পাশাপাশি পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।”
পরি-কন্ঠ/ মুয়াজ
বিষয় : #ঈদ-উল-ফিতর #সোনারগাঁ

শনিবার, ২১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনারগাঁ-এর সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি প্রবাসী ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি-এর সিনিয়র সহ-সভাপতি মোছলে উদ্দিন।
ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। এই পবিত্র দিনে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও বলেন, “প্রবাসে থাকলেও দেশের প্রতি ভালোবাসা সবসময় অটুট। আমরা সবাই মিলে একটি সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে পারি, যদি আমরা সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করি।”
তিনি সোনারগাঁবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বলেন, “ঈদের এই আনন্দ যেন সবার জীবনে বয়ে আনে সুখ, সুস্থতা ও নিরাপত্তা। পাশাপাশি পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।”
পরি-কন্ঠ/ মুয়াজ

আপনার মতামত লিখুন