পরিবেশ কণ্ঠ

সম্প্রীতি, পরিবেশ সুরক্ষা ও উন্নয়নমুখী সমাজ গঠনে একযোগে কাজের আহ্বান

রফিকুল ইসলামের ঈদ শুভেচ্ছা সোনারগাঁবাসীর জন্য

সোনারগাঁ-এর সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম

ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সোনারগাঁবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই ঈদ মোবারক। ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে।”

তিনি আরও বলেন, “আমরা যেন ধনী-গরীবের ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করি। একইসঙ্গে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।”

তিনি সোনারগাঁবাসীর সার্বিক কল্যাণ কামনা করে সকলের সুস্থতা, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশের উন্নয়ন ও সমাজের অগ্রগতিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

পরি-কন্ঠ/ মুয়াজ

বিষয় : #ঈদুলফিতর #ঈদশুভেচ্ছা #সোনারগাঁ #রফিকুলইসলাম #পরিবেশরক্ষা #সমাজউন্নয়ন #ঐক্য #সম্প্রীতি #বাংলাদেশ

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

রফিকুল ইসলামের ঈদ শুভেচ্ছা সোনারগাঁবাসীর জন্য

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

সোনারগাঁ-এর সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম

ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সোনারগাঁবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই ঈদ মোবারক। ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে।”

তিনি আরও বলেন, “আমরা যেন ধনী-গরীবের ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করি। একইসঙ্গে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।”

তিনি সোনারগাঁবাসীর সার্বিক কল্যাণ কামনা করে সকলের সুস্থতা, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশের উন্নয়ন ও সমাজের অগ্রগতিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

পরি-কন্ঠ/ মুয়াজ

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ