পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ‘জুমাতুল বিদা’ আজ। এদিনের ফজিলত লাভে ঝড়ো হাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দুপুরের আগ থেকেই মসজিদগুলোতে বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত হতে শুরু করেন।
বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ জুমার নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। আজানের আগেই মসজিদের ভেতর-বাইরে পূর্ণ হয়ে যায় মুসল্লিতে।
রমজানের শেষ জুমা হওয়ায় মুসল্লিরা কুরআন তিলাওয়াত, নফল নামাজ, দান-সদকা, জিকির-আজকার এবং তওবা-ইস্তিগফারে অধিক মনোযোগ দেন। দেশের বিভিন্ন মসজিদে খতিবরা জুমাতুল বিদার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করেন।
জাতীয় মসজিদে জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন প্রধান খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মসজিদে আগত মুসল্লিরা জানান, রমজানের এই বিদায়ী সময়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, গুনাহ থেকে তওবা এবং ভবিষ্যতে সৎ পথে চলার অঙ্গীকারই তাদের প্রধান লক্ষ্য। অনেকেই আবেগঘন কণ্ঠে বলেন, এ রমজানই হয়তো তাদের জীবনের শেষ রমজান হতে পারে।
উত্তরা সেক্টর-৯ এর কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লি জাকির হোসেন রিয়াজ বলেন, “আজকের দিনটি অত্যন্ত পবিত্র। আল্লাহ যেন আমাদের সব গুণাহ মাফ করেন—এই দোয়া করছি।”
পবিত্র এই দিনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় র্যাব, পুলিশ ও সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারি চালাচ্ছেন, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ইবাদত করতে পারেন।
পরি-কন্ঠ/ মুয়াজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন