আগামী ২০২৬ সালের 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল ২০২৬, রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ ব্যবস্থাপনায় এই সভার আয়োজন করা হয়। মূলত তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং আগামী প্রজন্মের অ্যাথলেটদের জন্য একটি সমৃদ্ধ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই সুদূরপ্রসারী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সভায় জেলা প্রশাসক আসন্ন এই আয়োজনের বিভিন্ন কৌশলগত দিক এবং প্রস্তুতির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন যাতে অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে এই কর্মসূচি বাস্তবায়িত হয়, যা জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
পরি-কন্ঠ/মুয়াজ।
বিষয় : নতুন কুঁড়ি

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন