একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষক ও রাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। আজ ১২ এপ্রিল ২০২৬, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। তারাব পৌর অডিটোরিয়ামে তারাব পৌরসভা ও রূপগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মনোজ্ঞ সেমিনারটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ বলেন, একটি জাতির মেরুদণ্ড হলো শিক্ষা, আর সেই মেরুদণ্ড মজবুত করার কারিগর হলেন আমাদের শিক্ষকমণ্ডলী। রাষ্ট্র কেবল অবকাঠামো ও নীতি নির্ধারণ করে দিতে পারে, কিন্তু শিক্ষার প্রকৃত গুণগত মান নিশ্চিত করার দায়িত্ব শিক্ষকদের কাঁধেই ন্যস্ত।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসারে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের খ্যাতিমান অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম তাঁর বক্তব্যে আধুনিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থার বিবর্তনের চিত্র ফুটিয়ে তোলেন। সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির বলেন, প্রযুক্তিগত উৎকর্ষের এই যুগে শিক্ষকদের নিজেদের নিয়মিত দক্ষ ও আধুনিক জ্ঞানসম্পন্ন করে গড়ে তোলা অত্যন্ত জরুরি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন। বক্তাদের সুচিন্তিত মতামত ও দিকনির্দেশনা উপস্থিত সুধীজনদের মধ্যে আশার সঞ্চার করেছে।
পরি-কন্ঠ/মুয়াজ
বিষয় : শিক্ষা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন