পরিবেশ কণ্ঠ

নারায়ণগঞ্জের চরে অবৈধভাবে মজুতকৃত ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড।

মজুতকৃত প্রায় ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ

নারায়ণগঞ্জের চর সৈয়দপুরে অবৈধভাবে মজুতকৃত প্রায় ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার ১২ এপ্রিল ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ এপ্রিল ২০২৬ তারিখ রবিবার মধ্যরাত ৩টা হতে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা হতে সন্দেহজনক ২ টি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ লক্ষ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

রোববার, ১২ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জের চরে অবৈধভাবে মজুতকৃত ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড।

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের চর সৈয়দপুরে অবৈধভাবে মজুতকৃত প্রায় ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার ১২ এপ্রিল ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ এপ্রিল ২০২৬ তারিখ রবিবার মধ্যরাত ৩টা হতে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা হতে সন্দেহজনক ২ টি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ লক্ষ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ