পরিবেশ কণ্ঠ

রাজনৈতিক চাপে মুস্তাফিজকে ছাড়তে বাধ্য হয় কেকেআর; ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড

মুস্তাফিজকে বাদ দেওয়া দুর্ভাগ্যজনক: আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল

মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের আকস্মিক বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চেয়ারম্যান অরুণ সিং ধুমাল। বাংলাদেশি এই পেসারের দল থেকে ছিটকে যাওয়াকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। মুস্তাফিজকে নিয়ে টানাপোড়েনের ধারাবাহিকতায় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার মতো চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে।

গত ডিসেম্বরের নিলামে ৯ কোটি ৫ লাখ রুপির বিশাল অঙ্কে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কেকেআর। তবে এরপর থেকেই ফ্র্যাঞ্চাইজিটি এবং এর সহ-স্বত্বাধিকারী শাহরুখ খানের ওপর তাকে বাদ দেওয়ার জন্য ব্যাপক চাপ তৈরি হয় বলে জানা গেছে। এক পর্যায়ে বিসিসিআই’র নির্দেশনায় মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। এ প্রসঙ্গে ‘ফাইন্যান্সিয়াল টাইমসে’ দেওয়া এক সাক্ষাৎকারে অরুণ ধুমাল বলেন, ‘আমি শুধু বলব এটি দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার কাছে খুব বেশি তথ্য নেই।’

আইপিএলে রাজনীতির প্রভাবের অভিযোগ নিয়ে ধুমাল দাবি করেন, ভারত সরকার ক্রিকেটের দৈনন্দিন কাজে সরাসরি হস্তক্ষেপ করে না। তবে তিনি স্বীকার করেন যে, মাঝে মাঝে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে নির্দিষ্ট কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কেকেআর তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে যে, মুস্তাফিজকে রিলিজ দেওয়ার সিদ্ধান্তটি তাদের নিজস্ব ছিল না, বরং বিসিসিআই এবং আইপিএল নিয়ন্ত্রক সংস্থার নির্দেশেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

মুস্তাফিজকে বাদ দেওয়া দুর্ভাগ্যজনক: আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের আকস্মিক বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চেয়ারম্যান অরুণ সিং ধুমাল। বাংলাদেশি এই পেসারের দল থেকে ছিটকে যাওয়াকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। মুস্তাফিজকে নিয়ে টানাপোড়েনের ধারাবাহিকতায় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার মতো চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে।

গত ডিসেম্বরের নিলামে ৯ কোটি ৫ লাখ রুপির বিশাল অঙ্কে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কেকেআর। তবে এরপর থেকেই ফ্র্যাঞ্চাইজিটি এবং এর সহ-স্বত্বাধিকারী শাহরুখ খানের ওপর তাকে বাদ দেওয়ার জন্য ব্যাপক চাপ তৈরি হয় বলে জানা গেছে। এক পর্যায়ে বিসিসিআই’র নির্দেশনায় মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। এ প্রসঙ্গে ‘ফাইন্যান্সিয়াল টাইমসে’ দেওয়া এক সাক্ষাৎকারে অরুণ ধুমাল বলেন, ‘আমি শুধু বলব এটি দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার কাছে খুব বেশি তথ্য নেই।’

আইপিএলে রাজনীতির প্রভাবের অভিযোগ নিয়ে ধুমাল দাবি করেন, ভারত সরকার ক্রিকেটের দৈনন্দিন কাজে সরাসরি হস্তক্ষেপ করে না। তবে তিনি স্বীকার করেন যে, মাঝে মাঝে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে নির্দিষ্ট কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কেকেআর তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে যে, মুস্তাফিজকে রিলিজ দেওয়ার সিদ্ধান্তটি তাদের নিজস্ব ছিল না, বরং বিসিসিআই এবং আইপিএল নিয়ন্ত্রক সংস্থার নির্দেশেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ