ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে পথচলার এক বছর পূর্ণ হয়েছে। গত বছরের মার্চে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত লাল-সবুজ জার্সিতে খেলাকে নিজের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে দেখছেন এই তারকা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা বলেন, ‘এটি আমার জীবনের সেরা সিদ্ধান্ত এবং সেরা কাজ। এর চেয়ে দারুণ কিছু আমি আর চাইতে পারতাম না।’ গত এক বছরে বাংলাদেশের হয়ে ১০টি ম্যাচের মধ্যে ৯টিতেই মাঠে নেমেছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। চোটের কারণে নেপালের বিপক্ষে একটি ম্যাচ মিস করলেও বাকি সবকটি ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলে করেছেন ৪টি গোল। তার উপস্থিতিতে গত নভেম্বরে ভারতের বিপক্ষে ২২ বছর পর ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বে দল হিসেবে বাংলাদেশের উন্নতির ভূয়সী প্রশংসা করেন হামজা। তিনি মনে করেন, ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থেকেও ভারত ও সিঙ্গাপুরের মতো দলগুলোর বিপক্ষে বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করেছে। বিশেষ করে সিঙ্গাপুরের মাঠে প্রবাসী বাঙালিদের অভাবনীয় সমর্থনে তিনি আবেগাপ্লুত। হামজা বলেন, ‘তারা বিশ্বের সেরা সমর্থক।’ এখন হামজার লক্ষ্য আগামী সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় এবং ২০২৭ সালের এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশকে নিয়ে যাওয়া।

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন