পরিবেশ কণ্ঠ

তথ্যপ্রাপ্তি সহজীকরণ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর জোর

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার

সংগৃহীত

দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাজধানীতে বণিক বার্তা কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় পত্রিকাটির প্রতিবেদক ও সহ-সম্পাদকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে কাজ করেছে এবং সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ হলেও সাংবাদিকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়নি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে মিথ্যা তথ্য (ডিসইনফরমেশন), বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন) এবং প্রোপাগান্ডাভিত্তিক সাংবাদিকতা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। তাই সঠিক ও তথ্যনির্ভর সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাংবাদিকদের তথ্যপ্রাপ্তি সহজ করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি উৎস থেকে দ্রুত ও সহজে তথ্য পাওয়ার ব্যবস্থা করা হবে।

এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানান তিনি। বৈশ্বিক সংকট মোকাবেলায়ও সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলে উল্লেখ করেন।

সভায় বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, সহকারী সম্পাদক বদরুল আলম, প্রধান প্রতিবেদক ইমামূল হাছান আদনানসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

সূত্র: বনিক বার্তা

পরিবেশ কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ