দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রাজধানীসহ বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথা নিয়ে রোগীদের ভিড় বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে আগের মাসের তুলনায় ডেঙ্গু শনাক্তের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
চিকিৎসকরা বলছেন, এডিস মশার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বাসা-বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব কিংবা ফ্রিজের ট্রেতে জমে থাকা পরিষ্কার পানিতেই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। তাই সপ্তাহে অন্তত একদিন ‘ড্রাই ডে’ পালন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা জানান, ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবহেলা করলে ডেঙ্গু হেমোরেজিক জ্বরে রূপ নিতে পারে, যা প্রাণঘাতী হতে পারে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।
সিটি করপোরেশনগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। মশারি ব্যবহার, ফুলহাতা পোশাক পরা এবং জমে থাকা পানি অপসারণই হতে পারে বড় প্রতিরোধ।
Tag/Topic: ডেঙ্গু, স্বাস্থ্য সতর্কতা, এডিস মশা, জনস্বাস্থ্য, বাংলাদেশ
পরি-কন্ঠ/মুয়াজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন