পরিবেশ কণ্ঠ

বিশ্বকাপ লক্ষ্য সামনে রেখে নতুন প্যানেল ঘোষণা বিসিবির

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, নতুন প্যানেল ঘোষণা

বিসিবি ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। বিস্তারিত প্রতিবেদন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে চেয়ারম্যান করে চার সদস্যের এই প্যানেল গঠন করা হয়েছে।

৫৩ বছর বয়সী হাবিবুল বাশার এর আগে পুরুষ ও নারী—উভয় জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল এই ব্যাটসম্যান প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বকে সামনে রেখে নতুন পরিকল্পনায় এগোতে চায় বোর্ড।

বাশারের নেতৃত্বাধীন প্যানেলের সদস্য হিসেবে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। তিনি আগের প্যানেলেও দায়িত্ব পালন করেছেন। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন সাবেক অলরাউন্ডার নাঈম ইসলাম ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী।

নাঈম ইসলামের রয়েছে দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার; ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরির জাতীয় রেকর্ডও রয়েছে তাঁর দখলে। অন্যদিকে, নাদিফ চৌধুরী জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে নির্বাচক প্যানেলে যোগ দিয়েছেন। অবসরের পর তিনি বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করছিলেন।

বিসিবি জানিয়েছে, এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দল গঠনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

Tag/Topic: #বিসিবি #হাবিবুল_বাশার #জাতীয়_দল #ক্রিকেট #বিশ্বকাপ

পরি-কন্ঠ/ মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

সোমবার, ২৩ মার্চ ২০২৬

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, নতুন প্যানেল ঘোষণা

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ