পরিবেশ কণ্ঠ

নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামান শেখ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জামান শেখ নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন জাগিয়ে তোলে। এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি বয়ে আনে।”জামান শেখ আরও বলেন, “ঈদ শুধুই উৎসব নয়। এটি আমাদের শেখায় হিংসা-বিদ্বেষ ভুলে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, মানবিক ও উন্নত নারায়ণগঞ্জ গড়ে তুলি।”তিনি সকলের সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার আহ্বান জানান।পরি-কন্ঠ/ মুয়াজ

নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামান শেখ