দেশবাসীর প্রতি ড. আতাউর রহমানের ঈদ শুভেচ্ছা
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন লন্ডন প্রবাসী, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ড. মো: আতাউর রহমান।ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদ আমাদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের অনন্য বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি কামনা করছি।”তিনি আরও বলেন,
“প্রবাসে থাকলেও মাতৃভূমির প্রতি ভালোবাসা সবসময় হৃদয়ে লালিত হয়। ঈদের শিক্ষা আমাদেরকে সহমর্মিতা, সহানুভূতি ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। আসুন, আমরা হিংসা-বিদ্বেষ পরিহার করে একটি সহনশীল, মানবিক ও উন্নত সমাজ গড়ে তুলি।”তিনি দেশ ও জাতির সার্বিক অগ্রগতি কামনা করে বলেন,
“ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। তাই আসুন, আমরা সবাই মিলে মানুষের কল্যাণে কাজ করি এবং একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে যাই।”শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার আহ্বান জানান।
#ঈদুলফিতর #ঈদশুভেচ্ছা #ডআতাউররহমান #লন্ডনপ্রবাসী #রেনেসাঁফাউন্ডেশন #সম্প্রীতি #মানবিকতা #সমাজউন্নয়ন #বাংলাদেশ #ঈদমোবারক
পরি-কন্ঠ/ মুয়াজ