পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রূপগঞ্জ-সহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি-এর পরিচালক মোঃ ইয়ামিন ভূইয়া।ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। রূপগঞ্জবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক ঈদ মোবারক। মহান আল্লাহ যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন।”তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা হলো পরস্পরের প্রতি সহমর্মিতা, ভালোবাসা এবং সহানুভূতি। আসুন, আমরা হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর, সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে একযোগে কাজ করি।”তিনি দেশ ও জাতির সার্বিক উন্নয়ন কামনা করে সকলের সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার আহ্বান জানান।পরি-কন্ঠ/ মুয়াজ