প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
সিডিপি ও ইউক্যান যুব সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
পীযূষ কুমার বিশ্বাস , বিশেষ প্রতিনিধি ||
শনিবার, ৩ অক্টোবর ২০২৬- কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ সিডিপির প্রসিড প্রকল্পের অধীনে সিডিপি ও ইউক্যান যুব সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় । এ সময় সিডিপির চেয়ারম্যান মিহির বিশ্বাস, নির্বাহী পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হাসান মাসুম সহ বিশিষ্ট যুব পরিবেশ কর্মী ও উন্নয়ন যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে আয়োজিত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি বলেন, এই প্রকল্পের আওতায় সময়ের তুলনায় অগ্রসর কিছু ধারণা নিয়ে গবেষণা করা হচ্ছে যাতে কার্যকর সুশাসন প্রতিষ্ঠা করা যায়। সিডিপির নির্বাহী পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হাসান মাসুম প্রকল্পের গুণগতমান ও একাডেমিক গবেষণার তুলনামূলক আলোচনা করে বলেন, সংবেদনশীল জলবায়ু সহিষ্ণু টেকসই উন্নয়ন করতে যুব সমাজের প্রয়োজন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে কাজ করার মাধ্যমে জলবায়ু সুশাসন প্রতিষ্ঠা ও একাডেমিক গবেষণার নতুন বিষয়বস্তু নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ